• বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Headline
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ শাপলা চত্বর গণহত্যা: রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল ‘ধর্ষণে’ অন্তঃসত্ত্বা ১২ বছরের ছাত্রী: নেত্রকোণার সেই মাদ্রাসা শিক্ষক কারাগারে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাকুন্দিয়ায় আনন্দ মিছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন কে নওগাঁয় পৃথক বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু, আহত দুই কৃষক যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতার কাছাকাছি: পাকিস্তানি সূত্র লালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাকুন্দিয়ায় আনন্দ মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি / ৫৭ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) বিকেলে পাকুন্দিয়া উপজেলার কোর্ট বিল্ডিং এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সভাপতি প্রার্থী এনামুল হক আকন্দের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নবগঠিত জেলা কমিটিকে অভিনন্দন জানান।
এ সময় এনামুল হক আকন্দ বলেন, ছাত্রদল সন্ত্রাসের রাজনীতি করেনা, ছাত্রদল শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি করে।ছাত্রদল সবসময় কৃষক-শ্রমিকসহ মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। সংগঠনকে আরও শক্তিশালী করতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category