কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) বিকেলে পাকুন্দিয়া উপজেলার কোর্ট বিল্ডিং এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সভাপতি প্রার্থী এনামুল হক আকন্দের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নবগঠিত জেলা কমিটিকে অভিনন্দন জানান।
এ সময় এনামুল হক আকন্দ বলেন, ছাত্রদল সন্ত্রাসের রাজনীতি করেনা, ছাত্রদল শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি করে।ছাত্রদল সবসময় কৃষক-শ্রমিকসহ মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। সংগঠনকে আরও শক্তিশালী করতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।