• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন।

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সারা বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬, তার ই ধারা বাহিকতায় নড়াইল জেলার কালিয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি  পালিত হয়। ২৮ অক্টোবর বেলা ১১ টায় কালিয়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে শুভ সূচনা করা হয়। উপজেলা হল রুমে আলোচনা সভা শেষে হাত ধোঁয়ার বাস্তবতায় অংশ গ্রহণ করে পূর্ব কালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও  শিশু বিদ্যা নিকেতনের কোমল মতি শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ।
এই দিবস পালন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম। এ, আলোচনায় অংশ গ্রহণ  ও উপস্থিত ছিলেন- কালিয়া উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা প্রকৌশলী খালিদ বিন ওসমানী, উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা কেয়া দাস মৎস্য অফিসার চয়ন বিশ্বাস উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, আই সি টি অফিসার প্রস্ফুট মন্ডল, পল্লী ও দারিদ্র বিমোচন অফিসের কর্ম কর্তা  বিজন বিহারি দাস, কালিয়া পৌর বি এন পি র সভাপতি শেখ সেলিম হোসেন, বাংলা দেশ জামায়াতে ইসলামী দলের কালিয়া উপজেলা কমিটির আমির মাওলানা তরিকুল ইসলাম, শিক্ষক মোঃ মিল্টন শেখ, ভূইয়া কামাল হোসেন,সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category