নওগাঁর পোরশায় গ্রাম আদালতকে গতিশীল ও আস্থা বাড়ানোর লক্ষ্যে সচেতনতামূলক মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩এপ্রিল) রাতে উপজেলার মশিদপুর ইউনিয়র পরিষদের শিশাহাট বাজার এলাকায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ এভিসিবি প্রকল্প উপজেলা কো-অর্ডিনেটর যবনিকা রানীর সহযোগীতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী, পুরুষ ও নারূী ইউপি সদস্যগণ ও গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, জনগণকে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে অবহিত করা এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষকে আদালতমুখী করাই এমন আয়োজনের প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানে “নারীর ভরণ-পোষণ” বিষয়ে দৈনন্দিন জীবনের বাস্তব চিত্র তুলে ধরে একটি নাটিকা প্রদর্শন করা হয়। নাটিকাটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে নারীর অধিকার, পরিবারের দায়িত্বশীলতা ও স্থানীয় পর্যায়ে বিচার প্রাপ্তির সুযোগ নিয়ে সম্পর্কে আগত দর্শকরা জানতে পারেন।
তারা আরও জানান, এই ভিডিও দেখে প্রান্তিক পর্যায়ের জনগণ অনেক উপকৃত হবেন। জনগণের আস্থা বাড়াতে গ্রাম আদালতকে আরো সক্রিয় করতে উপজেলার প্রতিটি ইউনিয়নে এই ধরণের কর্মসূচি চলমান রাখা হবে বলে জানান আয়োজকরা।
এদিকে আয়োজিত ভিডিও প্রদর্শনী দেখার জন্য এলাকার নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এসময় উপস্থিত লোকজন বলেন ভিডিও প্রদর্শনীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।