• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Headline
আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার

শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে রুমিন ফারহানা ‘যেকোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারে আবার ঢুকতেও পারে’

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি / ৪৬ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

  • অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে রুমিন ফারহানা

রাজনীতিবিদদের অবাঞ্ছিত ঘোষণা করা কিংবা কোনো ইস্যুকে কেন্দ্র করে মিছিল-মিটিং দেশের রাজনৈতিক অঙ্গনে স্বাভাবিক বিষয় বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

তাছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘বাংলাদেশের যেকোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারে আবার যেকোনো সময় দেশে ঢুকতেও পারে। এটা সংবিধানে পরিষ্কার বলে দেওয়া আছে। বাংলাদেশে ঢোকার পরে সরকার কী পদক্ষেপ নেবে, সেটা সরকারের হাতে।’

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকরা শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে জানতে চাইলে তিনি এ কথা বলেন

আশুগঞ্জের আব্দুল কাদির শাহ পাঠাগার এই অনুষ্ঠানের আয়োজন করে।

তাছাড়া সম্প্রতি সংসদে দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে রুমিন ফারহানাকে নিজ নির্বাচনী এলাকায় অবাঞ্চিত ঘোষণা করেন বিএনপির নেতাকর্মীরা এবং পাশাপাশি বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তারা।

এই প্রসঙ্গে জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, রাজনীতিতে এটা হয়। এটা কিছু না। রাজনীতিতে ভিন্ন মত থাকবে, অবাঞ্ছিত ঘোষণা করা হবে। রাজনীতিতে মিছিল-মিটিং হবে, সেটাই না রাজনীতি। এগুলো সবই স্বাভাবিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category