• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Headline
আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরে পঁচা-বাসি খাবার বিক্রি করায় তিন হোটলকে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি / ২৯ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরে পঁচা-বাসি খাবার বিক্রি করার অপরাধে তিন হোটেলকে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে বিশুদ্ব খাদ্য আদালতের বিচারক মো. ওমর ফারুক। নিরাপদ খাদ্য আইন অমান্য করার অপরাধে এসব অভিযান পরিচালনা করা হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, লক্ষ্মীপুর সদরের নূর জাহান হোটেল, রাজমহল হোটেল ও মোহাম্মদীয়া হোটেল। এর মধ্যে নূর জাহান হোটেলকে ৫ লাখ টাকা, রাজমহল হোটেলকে ৪ লাখ টাকা এবং মোহাম্মদীয়া হোটেলকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, লক্ষ্মীপুরের সহযোগিতায় বিশুদ্ধ খাদ্য আদালত, লক্ষ্মীপুর পরিচালিত সামারি ট্রায়ালে এ জরিমানা করা হয়।

লক্ষ্মীপুর নিরাপদ খাদ্য কর্মকর্তা সু-মৃদু চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, হোটেলগুলোতে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে নিরাপদ খাদ্য আইন যথাযথভাবে অনুসরণ করা হচ্ছিল না। পাশাপাশি পঁচা-বাসি খাবার বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগও পাওয়া যায়। এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় সামারি ট্রায়ালের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হয়। অভিযানের সময় হোটেল-রেস্তোরাঁ মালিক ও সংশ্লিষ্টদের নিরাপদ খাদ্য আইন মেনে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সতর্ক করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইন অমান্যকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category