রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ এবং যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় কুইক রেসপন্স টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় অংশ নেন- রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রশীদসহ বিভাগের ৮ জেলার পুলিশ সুপারবৃন্দ। সভায় রংপুর রেঞ্জ, রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং প্রতিটি জেলায় পৃথক কুইক রেসপন্স টিম গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদ বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত বা জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে কুইক রেসপন্স টিম সমন্বিতভাবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবে। এ লক্ষ্যে প্রতিটি জেলা ও সংশ্লিষ্ট বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে কুইক রেসপন্স টিমের সদস্যদের তালিকা দ্রুত প্রস্তুত করে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত, সমন্বিত ও কার্যকর পুলিশি সাড়া নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রংপুর রেঞ্জ পুলিশ।