• বুধবার, ০৬ মে ২০২৬, ০২:১২ অপরাহ্ন
Headline
এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম সৈয়দ নজরুল মেডিকেলে সকালের নাস্তায় পাউরুটির সাথে দেয়া হল কাঁচকলা: মুক্তিযোদ্ধার স্ত্রীর ক্ষোভ বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী ঈদযাত্রায় চলবে ১০ জোড়া স্পেশাল ট্রেন, কোন রুটে কখন? সরকার গঠনের ৪৫ দিনেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য ‘জমি’ দেবে বিজেপি: এনডিটিভি শাপলা গণহত্যার ইতিহাস জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করাসহ ৫ দফা দাবি হেফাজতের সরকার গঠনে কংগ্রেসের পর আরেক দলের সমর্থন চাইলেন বিজয় ঢাকা-তাশখন্দ রুটে সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ জানালেন অর্থমন্ত্রী জালালুর রহমান আকনের জন্মদিনের শুভেচ্ছা কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে রুবেল মোল্লাকে চায় তৃণমূল নেতাকর্মীরা

নাটোরে মাদকবিরোধী অভিযানে ৪ জনের দণ্ড

নাটোর প্রতিনিধি / ১৫৫ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

নাটোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (৪ মে ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি নাটোর সদর থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে পরিচালিত হয়। এর মধ্যে উত্তর চৌকিরপার কালুর মোড়, নিচবাজার, চকবৈদ্যথ, হাফ রাস্তা তেবাড়িয়া, বনবেলঘরিয়া, হরিসপুর ও মাদ্রাসা মোড়সহ একাধিক স্থানে অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে ৪ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মোঃ সৌরভ (২০), পিতা: মিঠু, সাং পশ্চিম কান্দিভিটা; মোঃ আলী (২১), পিতা: জাদন, সাং পশ্চিম কান্দিভিটা; শ্রী নিরেন (২৮), পিতা: রুপেন প্রাং, সাং কালুর মোড়; এবং মোঃ দেলোয়ার হোসেন (৪৮), পিতা: মৃত সোনা মোল্লা, সাং গুগলবাড়িয়া। তারা সকলেই নাটোর সদর থানার বাসিন্দা।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য হিসেবে ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সংরক্ষণ করা হয়েছে।
পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন ভ্রাম্যমাণ আদালতে ৪টি পৃথক মামলার প্রসিকিউশন দাখিল করেন। শুনানি শেষে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামিদের দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category