• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
Headline
নড়াইল জেলার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গিগালজি আয়োজিত টেকনোপ্রিনিউরশিপ ব্যাচ ২-এ চ্যাম্পিয়ন ‘টিম আশা’ ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল। ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার

বেনজীরকে ফেরাতে কী ব্যবস্থা, দ্রুত সংসদকে জানাতে স্পিকারের নির্দেশ

সংসদ প্রতিবেদক / ৪৯ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে, তা দ্রুত জাতীয় সংসদকে জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে বেনজীর কীভাবে দুবাইয়ে জামিন পেয়েছেন, সে বিষয়েও সংসদকে অবহিত করতে বলেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বেনজীরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমের ১৪৭ বিধিতে দেওয়া সাধারণ প্রস্তাবের ওপর আলোচনা শেষে স্পিকার এ নির্দেশ দেন।

পরে প্রস্তাবটি ভোটে দেওয়া হলে কণ্ঠভোটে তা পাস হয়। এরপর স্পিকার বলেন, বেনজীর আহমেদ কীভাবে দুবাইয়ে জামিন পেয়েছেন এবং তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকার কী ব্যবস্থা নিচ্ছে, তা স্বরাষ্ট্রমন্ত্রীকে দ্রুত সংসদকে জানাতে হবে।

এর আগে সাধারণ প্রস্তাব উত্থাপন করে মীর আহমাদ বিন কাসেম বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। প্রস্তাবের ওপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বক্তব্য দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীরসহ বিদেশে অবস্থানরত কোনো পলাতক আসামিকে আইনের আওতায় আনার ক্ষেত্রে সরকার কোনো ধরনের শৈথিল্য দেখাবে না। তার বর্তমান অবস্থান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা, প্রত্যর্পণ প্রক্রিয়া এগিয়ে নেওয়া, কথিত একাধিক পাসপোর্টের অভিযোগ যাচাই এবং দেশে-বিদেশে অবৈধভাবে অর্জিত সম্পদ শনাক্ত ও আইনানুগভাবে জব্দ করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো সমন্বিতভাবে কাজ করছে।

তিনি বলেন, সরকার আইনের শাসন, যথাযথ বিচারিক প্রক্রিয়া ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সংশ্লিষ্ট রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ আইনের প্রতি শ্রদ্ধা রেখে বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে আইনগত, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি পদক্ষেপ অব্যাহত রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার আগে দুবাই সফর করেছেন। সেখানে সংশ্লিষ্টদের সঙ্গে বেনজীরকে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করা হয়েছে। ইউএই কর্তৃপক্ষ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রত্যর্পণের বিষয়ে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category