• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
Headline
মৌলভীবাজারে সহিংসতামুক্ত দুর্গাপূজা: প্রশংসায় ৬ হাজার ১৭২ আনসার-ভিডিপি সদস্য শামীম-সাব্বিরের মরদেহ গ্রামের পথে নওগাঁর পত্নীতলায় ফসলের সাথে শত্রুতা: ৭ বিঘা জমির আমন ধান আগাছানাশক প্রয়োগে নষ্টের অভিযোগ ভারতের প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড স্বদেশ ভট্টাচার্যের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক সমন্বিত উদ্যোগে এলডিসি উত্তরণে তিন বছর সময় পেল বাংলাদেশ ঢাকার আকাশ আজ কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে পিবিআই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ ‘জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাদুবাদ’ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসায় নতুন নিয়ম

আরও পাঁচ সংসদীয় কমিটি গঠন, সভাপতির পদে নেই বিরোধীদল

নিজস্ব প্রতিবেদক / ৪৭ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

আরও পাঁচটি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। তবে নবগঠিত এসব কমিটির কোনো সভাপতির পদেই বিরোধীদলের সদস্যকে রাখা হয়নি। একই সঙ্গে পানিসম্পদ এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এসব কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলোর নাম প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়।

নতুন গঠিত কমিটিগুলো হলো সমাজকল্যাণ, প্রবাসীকল্যাণ, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-৪ আসনের বিএনপির এমপি মো. শাহজাহানকে। তিনি বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত ও প্রস্তাব-সম্পর্কিত কমিটিরও সভাপতি।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে গাজীপুর-৫ আসনের বিএনপির এমপি এ কে এম ফজলুল হক মিলনকে। রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে খুলনা-৫ আসনের বিএনপির এমপি মোহাম্মদ আলী আসগার লবিকে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে। আর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে গাজীপুর-৩ আসনের বিএনপির এমপি এস এম রফিকুল ইসলামকে।

জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত এবং ১১টি বিষয়ভিত্তিক কমিটি। ইতোমধ্যে ৪৫টি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ৩৬টি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি এবং নয়টি বিষয়ভিত্তিক কমিটি।

এদিকে পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি থেকে এ কে এম ফজলুল হক মিলন ও মুন্সী রফিকুল আলমের পরিবর্তে মাজহারুল ইসলাম ও ফরিদুল কবীর তালুকদারকে সদস্য করা হয়েছে।

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জামায়াতের সদস্য মাছুম মোস্তফার পরিবর্তে দলটির আরেক সদস্য কামরুল হাসানকে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category