এ ছাড়া প্রথম শিক্ষাবর্ষের বকেয়া টিউশন ফিও জীবনযাত্রার ব্যয়ের অর্থের বাইরে দেখাতে হবে। বিশ্ববিদ্যালয় বা কলেজের ব্যবস্থাপনায় থাকা আবাসনের জন্য আগাম অর্থ পরিশোধ করা থাকলে সর্বোচ্চ ১ হাজার ৫৭০ পাউন্ড পর্যন্ত জীবনযাত্রার ব্যয়ের হিসাব থেকে বাদ দেওয়া যাবে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (হোম অফিস) ৩ সেপ্টেম্বর প্রকাশিত ইমিগ্রেশন রুলস পরিবর্তনসংক্রান্ত নথি HC 584-তে এ তথ্য জানানো হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্থানীয় শিক্ষার্থীদের জন্য নির্ধারিত রক্ষণাবেক্ষণ ঋণের সঙ্গে সামঞ্জস্য রেখেই বিদেশি শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয়ের অর্থ বাড়ানো হচ্ছে।