সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘এই দেশের মানুষের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের কারণে স্বৈরাচার বাধ্য হয়ে পালিয়েছে। দেশ থেকে পালিয়ে উনি এখন যে অবস্থায় আছেন, আমরা আশা করব, উনার যদি সাহস থাকে, তাহলে দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন।’
ডা. জাহিদ বলেন, ‘আইনে যদি উনি খালাস পেয়ে যান, খুবই ভালো কথা। কিন্তু তাকে আইন-আদালতের মুখোমুখি হয়ে, বিচারের সম্মুখীন হয়ে এসব কথা বলা উচিত।
তিনি বলেন, ‘স্বৈরাচারের পতন-পরবর্তী দেশের মানুষ অনেক ভালো আছে। অহেতুক মানুষকে উসকানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার যেকোনো প্রচেষ্টা জনগণ যেকোনো উপায়েই হোক, প্রতিহত করবে।’এ সময় দিল্লি থেকে শেখ হাসিনার ‘উসকানিমূলক’ বক্তব্যের প্রতিবাদও জানান তিনি।
মন্ত্রী বলেন, হিলি জিরোপয়েন্ট থেকে স্থলবন্দর গেট ও চারমাথা মোড় থেকে জয়পুরহাট সড়কের মডেল মসজিদ পর্যন্ত সড়কের বেহাল দশার কারণে দীর্ঘ ভোগান্তি ছিল।