• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনার সাহস থাকলে দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন : সমাজকল্যাণমন্ত্রী

হিলি (দিনাজপুর) প্রতিনিধি / ২৪ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

ফাইল ছবি
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘শেখ হাসিনার সাহস থাকলে দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন।’ রবিবার (৯ আগস্ট) বিকেলে শহরের চারমাথা মোড়ে ফোরলেন রাস্তার কাজের উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘এই দেশের মানুষের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের কারণে স্বৈরাচার বাধ্য হয়ে পালিয়েছে। দেশ থেকে পালিয়ে উনি এখন যে অবস্থায় আছেন, আমরা আশা করব, উনার যদি সাহস থাকে, তাহলে দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন।’

ডা. জাহিদ বলেন, ‘আইনে যদি উনি খালাস পেয়ে যান, খুবই ভালো কথা। কিন্তু তাকে আইন-আদালতের মুখোমুখি হয়ে, বিচারের সম্মুখীন হয়ে এসব কথা বলা উচিত।

তিনি বলেন, ‘স্বৈরাচারের পতন-পরবর্তী দেশের মানুষ অনেক ভালো আছে। অহেতুক মানুষকে উসকানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার যেকোনো প্রচেষ্টা জনগণ যেকোনো উপায়েই হোক, প্রতিহত করবে।’এ সময় দিল্লি থেকে শেখ হাসিনার ‘উসকানিমূলক’ বক্তব্যের প্রতিবাদও জানান তিনি।

মন্ত্রী বলেন, হিলি জিরোপয়েন্ট থেকে স্থলবন্দর গেট ও চারমাথা মোড় থেকে জয়পুরহাট সড়কের মডেল মসজিদ পর্যন্ত সড়কের বেহাল দশার কারণে দীর্ঘ ভোগান্তি ছিল।

সেই সঙ্গে এর প্রভাব বন্দরের ব্যবসা-বাণিজ্যে পড়েছে। এই অংশে ফোরলেনে উন্নীত করা ব্যবসায়ী ও স্থানীয়দের দীর্ঘ দিনের চাওয়া ছিল। কাঙ্ক্ষিত স্বপ্ন এখন বাস্তাবায়িত হতে যাচ্ছে। আগামী ৬ মাসের মধ্যে এই কাজ শেষ হলে এ বন্দরের ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে। ফলে এখানকার মানুষের জীবনমানের ব্যাপক উন্নয়ন হবে।
এ সময় দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, উপ-বিভাগীয় প্রকৌশলী আমাউল্লাহ আমান,উপ-সহকারী প্রকৌশল তাওহীদ উর রহমান, ইউএনও জর্জ মিত্র চাকমা, ওসি জাকির হোসেন, উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি শাহীনুর ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category