• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
Headline
নড়াইলের কালিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর  রোহিঙ্গা সংকটের বোঝা অনিশ্চিত সময়ের জন্য বহনের সুযোগ নেই সাইফুল হক কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে: নাটোরে মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধনে হুইপ দুলু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আদমদীঘিতে এসিল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ করায় দুই ভুক্তভোগীর কাছ থেকে মুচলেকা নেয়ার অভিযোগ গাইবান্ধার চরাঞ্চলের ৮৫০০ পরিবার পাবে ৬০ হাজার টাকা করে অনুদান রংপুরে এক মাসে ৯৬ মোবাইল কোর্ট, ১৫৩ মামলা দায়ের ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আগামীকাল

গাইবান্ধার চরাঞ্চলের ৮৫০০ পরিবার পাবে ৬০ হাজার টাকা করে অনুদান

গাইবান্ধা প্রতিনিধি / ৫ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ছবি: বর্তমান বাংলাদেশ

গাইবান্ধার চরাঞ্চলের ৮ হাজার ৫০০ দরিদ্র পরিবারকে দুই কিস্তিতে ৬০ হাজার টাকা করে শর্তহীন আর্থিক অনুদান দেওয়া হবে। আন্তর্জাতিক সংস্থা গিভডিরেক্টলির সহযোগিতায় এবং স্থানীয় সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) বাস্তবায়নে ‘চয়েস, হোপ অ্যান্ড রেজিলিয়েন্স (চর) বাংলাদেশ প্রকল্প’-এর আওতায় এ সহায়তা দেওয়া হচ্ছে।

রোববার (৮ নভেম্বর) গাইবান্ধায় জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন জিইউকে-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস সালাম।

এসময় জানানো হয়, ফুলছড়ি উপজেলার ফুলছড়ি, ফজলুপুর ও এরেন্ডাবাড়ি এবং সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের ৮ হাজার ৫০০ নির্বাচিত পরিবার এ অনুদান পাবে। পরিবারপ্রতি মোট ৬০ হাজার টাকা দুই কিস্তিতে দেওয়া হবে। এর মধ্যে প্রথম কিস্তিতে চলতি নভেম্বরে ৯ হাজার টাকা এবং দ্বিতীয় কিস্তিতে আগামী ডিসেম্বরে বাকি ৫১ হাজার টাকা দেওয়া হবে।

এম. আবদুস সালাম জানান, অনুদানের অর্থ ব্যবহারে কোনো শর্ত আরোপ করা হয়নি। উপকারভোগী পরিবারগুলো নিজেদের প্রয়োজন ও অগ্রাধিকার অনুযায়ী ঘরবাড়ি মেরামত, গবাদিপশু কেনা, ব্যবসার প্রসার, শিক্ষা কিংবা সঞ্চয়ের কাজে এ অর্থ ব্যয় করতে পারবে। এর মাধ্যমে চরাঞ্চলের দরিদ্র পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়বে।

অনুষ্ঠানে জিইউকে’র পরিচালক আবু সায়েম মো. জান্নাতুন নূর রিশাত, গিভডিরেক্টলির অ্যাসোসিয়েট ফিল্ড ম্যানেজার মো. রাশেদুল ইসলাম এবং প্রকল্প সমন্বয়কারী জয়া প্রসাদ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category