• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Headline
নড়াইলের কালিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর  রোহিঙ্গা সংকটের বোঝা অনিশ্চিত সময়ের জন্য বহনের সুযোগ নেই সাইফুল হক কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে: নাটোরে মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধনে হুইপ দুলু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আদমদীঘিতে এসিল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ করায় দুই ভুক্তভোগীর কাছ থেকে মুচলেকা নেয়ার অভিযোগ গাইবান্ধার চরাঞ্চলের ৮৫০০ পরিবার পাবে ৬০ হাজার টাকা করে অনুদান রংপুরে এক মাসে ৯৬ মোবাইল কোর্ট, ১৫৩ মামলা দায়ের ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আগামীকাল

কাঁঠালিয়া থানার ওসির বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও সড়ক অবরোধ

​ঝালকাঠি প্রতিনিধি / ১৭ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

​ঝালকাঠির কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হানের হঠাৎ বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে থানার সামনের সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ।

​আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় কাঁঠালিয়া উপজেলার ছয়টি ইউনিয়নের সাধারণ মানুষের আয়োজনে থানার সামনের সড়কে এই কর্মসূচি পালিত হয়। দুই ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচির কারণে কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ থাকে।

​বিক্ষোভকারীরা জানান, গত ৫ আগস্টের পর যোগদানের পর থেকেই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওসি মো. আবু নাছের রায়হান প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন। পারিবারিক কলহসহ বিভিন্ন ছোটখাটো বিষয় মামলা না করে থানায় বসে শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করেছেন তিনি। এছাড়া মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চুরি, ডাকাতি, ছিনতাই রোধ এবং দ্রুত খুন রহস্য উদঘাটনসহ অপরাধী গ্রেফতারে তার কার্যক্রম সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছিল। প্রত্যন্ত অঞ্চলের মানুষও ২৪ ঘণ্টা তার কাছ থেকে আইনি পরামর্শ ও সমাধান পেয়েছেন, যা তাকে সব মহলের কাছে জনপ্রিয় করে তুলেছে।

​বক্তারা আরও বলেন, বর্তমান ওসির বদলির আদেশ দ্রুত প্রত্যাহার করে তাকে কাঁঠালিয়া থানায় পুনর্বহাল করতে হবে। অন্যথায় এলাকাবাসী আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

​উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসা. নেহার খানমের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন— উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মোল্লা, আমুয়া ইউনিয়ন মহিলা দল নেত্রী রিমা ফেরদৌস, আওরাবুনিয়ন ইউনিয়ন মহিলা দল নেত্রী লাকি বেগম এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য ছাবিনা ইয়াসমিন।

​এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি শাহেলি পারভিন, যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদলসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার শত শত সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category