• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

পরীমনি ইস্যুতে সাংবাদিক রবিউলের পক্ষে যা বললেন সংসদ সদস্য মানসুরা

নিজস্ব প্রতিবেদক / ৮ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

সংসদ সদস্য মানসুরা আলম ও চিত্রনায়িকা পরীমনি। ছবি সংগৃহীত
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে সাংবাদিক রবিউলকে আক্রমণের অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। এ ঘটনায় সাংবাদিক রবিউলের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম। তিনি মনে করেন, কোনো অভিযোগের পরিপ্রেক্ষিতে কাউকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে হেয় করা বা চরিত্র হনন করা উচিত নয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাংবাদিক রবিউলকে নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন মানসুরা আলম।
পোস্টে তিনি লেখেন, সাংবাদিক রবিউলকে দীর্ঘদিন ধরে চেনেন তিনি। দীর্ঘদিনের পরিচয়ে তাকে অত্যন্ত ভদ্র ও সংবেদনশীল মানুষ হিসেবেই দেখেছেন। সুযোগ পেয়ে কারও গায়ে হাত দেওয়ার মানসিকতা তার মধ্যে কখনো দেখেননি বলেও উল্লেখ করেন তিনি।
মানসুরা আরও লেখেন, ভিডিও বক্তব্য (বাইট) নেওয়ার সময় রবিউল কতটা সতর্ক থাকতেন, সেটিও তিনি দেখেছেন। একজন নারী হিসেবে কে কীভাবে দেখছেন বা ভাবছেন, তা অন্তত বোঝেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
পোস্টে সংসদ সদস্য বলেন, ইচ্ছা করলেই তিনি বিষয়টি এড়িয়ে যেতে পারতেন। কিন্তু একজন প্রভাবশালী নায়িকার কথা বিবেচনায় নিয়ে যেন কারও বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চালিয়ে জুলুম বা চরিত্র হনন করা না হয়, সে কারণেই তিনি নিজের অভিজ্ঞতা প্রকাশ করেছেন।
পোস্টের শেষাংশে মানসুরা আলম উল্লেখ করেন, সাংবাদিক রবিউলের জন্ম থেকেই একটি হাত নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category