অধিদপ্তর জানায়, অন্ধ্রপ্রদেশ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে ধীরে ধীরে শক্তি হারাতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক স্থানে বৃষ্টি হতে পারে।







