• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
Headline
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী ঢাকা ছেড়েছেন চীনা মন্ত্রী লিউ হাইশিং খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করে জানুয়ারি থেকে কার্যকর করতে হবে’ ইসলামী যুব আন্দোলন কুমিল্লা দক্ষিণ জেলার সম্মেলন অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রভাব বিশ্ববাজারে, কমল ডলারের দাম ইরান যুদ্ধের উত্তেজনা কমার আশায় টানা চতুর্থ দিন কমল তেলের দাম চাঁদপুরের ফরিদগঞ্জে ভূমিসেবায় হয়রানি বন্ধে উদ্যোগী এসিল্যান্ড আনিসুর রহমান শিল্পাঞ্চলে আজও থমথমে পরিস্থিতি, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ, কাজে ফিরছে শ্রমিকরা

ঢাকাসহ ৫ বিভাগে হালকা বৃষ্টির আভাস

বর্তমান বাংলাদেশ ডেস্ক / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

  • ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তর জানায়, অন্ধ্রপ্রদেশ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে ধীরে ধীরে শক্তি হারাতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক স্থানে বৃষ্টি হতে পারে।

বাকি অঞ্চলে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।এদিকে বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা কমে যাওয়ায় সারা দেশে তুলনামূলক শীতল আবহাওয়া অনুভূত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category