• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিস আদালত চত্বরে সাংবাদিকদের সাথে উত্তপ্ত বাক্যবিনিময় পরীমনির মুচলেকা দিয়ে জামিন পেলেন পরীমনি সিইপিজেডে শ্রমিক অসন্তোষের আশঙ্কা, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বেপজার বৈঠক নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী নুতন কুড়ি স্পোর্টস ( সিজন- ২)  শুভ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত কালিয়া উপজেলা প্রশাসন। নওগাঁ জেলা জামায়াতের নতুন আমির মাওলানা মাহফুজুর রহমান মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী ঢাকা ছেড়েছেন চীনা মন্ত্রী লিউ হাইশিং

ঢাকা ছেড়েছেন চীনা মন্ত্রী লিউ হাইশিং

নিজস্ব প্রতিবেদক / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

  • তিন দিনের দ্বিপক্ষীয় সফর শেষে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা ত্যাগ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। বিমানবন্দরে তাকে বিদায় জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) রা‌তে ঢাকায় আসেন চীনা মন্ত্রী লিউ হাইশিং। পরের দিন বুধবার (৪ নভ্ম্বের) সকালে তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ করেন। এরপর তিনি বঙ্গভবনে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার পাশাপাশি সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এ ছাড়া, তিনি দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেন এবং বক্তব্য দেন। পরে বিকেলে তিনি জাতীয় জাদুঘর প‌রিদর্শন করেন।

সফরের তৃতীয় দিন বৃহস্পতিবার সকালে ঢাকায় একটি স্কুল পরিদর্শন করেন চীনা মন্ত্রী। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বিরের দেওয়া পাতরাশ বৈঠকে নেন।

উল্লেখ্য, লিউ হাইশিং-এর বাবা লিউ শুচুইং আশির দশকে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৮০ সালের আগস্টে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে পরিচয়পত্র পেশ করেছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category