• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
Headline
বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত থেকে সার্ভারে প্রবেশ এনপিএসবি থেকে ডিজিপে বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মান্দায় দাবী মৌলিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রাণীনগরে সরকারি সড়কের জায়গায় প্রধান শিক্ষকের দোকানপাট বড়লেখায় মালিকানা জমিতে বাঁধাসহ ৪ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৯ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের (রেজি. নং রাজ-২৭৫৪) ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা ১১টায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার হবীর মোড়ে সংগঠনের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন মিনহাজুল আবেদীন মিনাল।
এ উপলক্ষে সংগঠনের আহ্বায়ক মোস্তফা মাহবুব লিটনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক রিপন সরদারের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা এস এম আক্তারুজ্জামান মিঠু, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সান্তাহার পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ গল্টু। এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং শ্রমিকদের স্বার্থ ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category