• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Headline
বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত থেকে সার্ভারে প্রবেশ এনপিএসবি থেকে ডিজিপে বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মান্দায় দাবী মৌলিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রাণীনগরে সরকারি সড়কের জায়গায় প্রধান শিক্ষকের দোকানপাট বড়লেখায় মালিকানা জমিতে বাঁধাসহ ৪ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক খোরশেদ আলমের মৃত্যু, শোকের ছায়া

নাটোর প্রতিনিধি: / ১৫ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক খোরশেদ আলম (খোরশেদ স্যার)(৯৩) আর নেই। ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১২টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে দুই পুত্র চার কন্যা রেখে যান।
তাঁর মৃত্যুর সংবাদে নাটোরের শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী, সাবেক ছাত্রছাত্রী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজার নামাজ আজ সকাল ১১টায় নাটোরের আব্দুলপুর করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে পাবনা জেলা স্কুল মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাঁকে পাবনার আরিফপুর গোরস্থানে দাফন করা হয়।
মরহুমের ছেলে মো. ফারুক উল আলম তুষার তাঁর বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবার সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করেছেন।
শিক্ষকতা জীবনে খোরশেদ আলম বহু শিক্ষার্থীর কাছে শ্রদ্ধাভাজন শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী, সাবেক শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category