• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Headline
জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর গার্মেন্টস শিল্পে কর্মরত জনশক্তির জীবন কঠিন সংকটের মুখোমুখি গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ জামায়াত নেতার চোখে বিএনপি ‘আপদ’, এখন না সরালে জনগণের ‘বিপদ’ ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা, তবে আছে দুঃসংবাদও ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি পোশাক খাতের মজুরি নির্ধারণে বোর্ড, সরকারের সিদ্ধান্তকে স্বাগত বিকেএমইএর মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে এলো যে সিদ্ধান্ত শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার নেপথ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ

পোশাক খাতের মজুরি নির্ধারণে বোর্ড, সরকারের সিদ্ধান্তকে স্বাগত বিকেএমইএর

অর্থনৈতিক প্রতিবেদক / ৫ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

  • পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।

বিজ্ঞপ্তিতে বিকেএমইএ সভাপতি বলেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় আমাদের শ্রমিক ভাই-বোনেরা যে চাপের মধ্যে আছেন, তা আমরাও উপলব্ধি করি। আবার একই সঙ্গে বৈশ্বিক মন্দা, জ্বালানি সংকট, প্রতিনিয়ত উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং কারখানার রপ্তানি আদেশ কমে যাওয়ার চ্যালেঞ্জগুলোও বাস্তব। তাই শ্রমিকের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা আর কারখানা সচল রাখা, দুটিই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।

মোহাম্মদ হাতেম বলেন, মজুরি বোর্ডে সরকার, মালিক ও শ্রমিক, তিন পক্ষেরই প্রতিনিধি আছেন। আমরা বিশ্বাস করি, আলাপ-আলোচনার মাধ্যমেই একটি বাস্তবসম্মত মজুরি কাঠামো নির্ধারণ করা সম্ভব। আমরা চাই এমন একটি কাঠামো গঠন হোক, যা শ্রমিকের জীবনমান সুরক্ষিত করবে এবং শিল্পের সক্ষমতাও ধরে রাখবে।

শ্রমিক আর শিল্প একে অপরের পরিপূরক উল্লেখ করে তিনি আরও বলেন, দুই পক্ষ এক সঙ্গে ভালো থাকলেই দেশের অর্থনীতি এগিয়ে যাবে। তাই আসুন, সবাই মিলে একটি গ্রহণযোগ্য ও টেকসই সমাধানে পৌঁছাবার চেষ্টা করি। শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে, শিল্প বাঁচলেই শ্রমিক বাঁচবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category