• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Headline
জামায়াত নেতার চোখে বিএনপি ‘আপদ’, এখন না সরালে জনগণের ‘বিপদ’ ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা, তবে আছে দুঃসংবাদও ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি পোশাক খাতের মজুরি নির্ধারণে বোর্ড, সরকারের সিদ্ধান্তকে স্বাগত বিকেএমইএর মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে এলো যে সিদ্ধান্ত শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার নেপথ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ খাবারে রাসায়নিক রং, তেলাপোকা: চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা সাভারে কারখানায় শ্রমিকদের হামলা-ভাঙচুর, সাংবাদিককে মারধরের অভিযোগ বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি শ্রমিক অসন্তোষ নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী

ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক / ৩ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

ইন্টারপোলের দ্বিতীয় গ্লোবাল বায়োসিকিউরিটি সম্মেলনে অংশ নিতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। রোববার সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। একই দিন পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টারপোলের বায়োটেররিজম প্রিভেনশন ইউনিটের উদ্যোগে আগামী ৩ থেকে ৫ নভেম্বর ফ্রান্সের লিয়ঁতে ইন্টারপোল সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিন দিনব্যাপী এ আয়োজনে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সহযোগী সংস্থার প্রতিনিধি, জীবাণু নিরাপত্তা বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদেরা অংশ নেবেন।

সম্মেলনে বর্তমান ও ভবিষ্যতের বায়োসিকিউরিটি ঝুঁকি পর্যালোচনার পাশাপাশি সম্ভাব্য হুমকি মোকাবিলায় বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপায় নিয়ে আলোচনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category