• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

মৌলভীবাজারে চাঞ্চল্যকর শাবানা হত্যা মামলায় ৪ জনের ফাঁসির রায়

মৌলভীবাজার প্রতিনিধি: / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২ নম্বর ভুনবীর ইউনিয়নের পূর্ব লইয়ারকুল (স্কুলঘর) গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৬ সালের ৭ এপ্রিল সংঘটিত চাঞ্চল্যকর শাবানা হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর ৪ আসামিকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় আরও দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড এবং চারজনকে খালাস দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আব্দুল মতিন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৭ এপ্রিল জেলার শ্রীমঙ্গল উপজেলার ২ নম্বর ভুনবীর ইউনিয়নের পূর্ব লইয়ারকুল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শাবানা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই হেলাল মিয়া বাদী হয়ে ১৩ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা করেন। মামরাটি দীর্ঘ শুনানির পর অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত শাবানার সৎ ভাই দুলাল মিয়া ও বিল্লাল মিয়া এবং চাচাতো ভাই গিয়াস মিয়া ও নাসির মিয়াকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। এছাড়া দণ্ডাদেশপ্রাপ্ত অপর দুই আসামির মধ্যে মহিবুর রহমান অমৃতকর ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা এবং ​জয়নাল মিয়াকে ১ বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানার রায় প্রদান করা হয়েছে।
আদারতে বিচারকার্য চলাকালে বিভিন্ন সময়ে মারা যান মামলার তিন আসামি। তাদের মামলা থেকে অব্যাহতি এবং স্বাক্ষপ্রমাণে অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করা হয়েছে ২ নম্বর ভুনবীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বাশার, আলী ইসলাম, হাসি বেগম ও নাজমুল ইসলামকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category