• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার

গলাচিপা পটুয়াখালী প্রতিনিধি / ৬ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

উপজেলা নির্বাহী কর্মকর্তার মাদ্রাসাশিক্ষকের বাড়ি থেকে ইলিশ জব্দ করেন

পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দ করা মাছ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণের পর তা বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগে এক মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ অনিয়ম ধরা পড়ে।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর আওতায় নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে আহরণ করা প্রায় ২৫ কেজি ইলিশসহ অন্যান্য মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ রতনদী তালতলী ইউনিয়নের বন্যাতলী খেয়াঘাটসংলগ্ন তিনটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

তবে বিতরণের পর একটি মাদ্রাসার জন্য বরাদ্দ মাছ প্রতিষ্ঠানে না নিয়ে ব্যক্তিগত বাড়িতে নেওয়া হয়েছে বলে গোপন সংবাদ পায় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে রাত ৯টার দিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযানে মোহাম্মদ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা তালাবদ্ধ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটির শিক্ষক মো. আব্দুল্লাহকে (২৭) ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মাছ বাড়িতে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। এ সময় জানা যায়, মাদ্রাসাটি আবাসিক নয়।

জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ জানান, তিনি ও আবুল হোসেন (৫৫) বিতরণের জন্য পাওয়া মাছ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। তবে অন্য দুটি মাদ্রাসা ও এতিমখানায় বরাদ্দ মাছ যথাযথভাবে পৌঁছেছে বলে অভিযানে নিশ্চিত হয় প্রশাসন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, মাদ্রাসার জন্য বরাদ্দ মাছ প্রতিষ্ঠানে না দিয়ে ব্যক্তিগতভাবে নিয়ে যাওয়ার প্রমাণ পাওয়ায় মো. আব্দুল্লাহ ও আবুল হোসেনকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category