• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
Headline
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

নলডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির সভা

নাটোর প্রতিনিধি: / ৮ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

নাটোরের নলডাঙ্গা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ, জনসাধারণের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী, উপজেলা প্রকৌশলী শমসের আলী, উপজেলা পল্লী উন্নয়ন ( বিআরডিবি) কর্মকর্ত মোঃ মোস্তফা সারোয়ার শাহীন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম ও নলডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার।
এ ছাড়া উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা উপজেলা জামাতের আমীর মোঃ আব্দুর রউফ ,মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, নলডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু জাফর মাস্টারসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category