• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
Headline
বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি ব্যবসায়ীদের প্রতি তারেক রহমানের আহ্বান মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ

কণ্ঠশিল্পী আসিফের গাড়িতে গুলির ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক / ১৮ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

কণ্ঠশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি করার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে আসিফ আকবর নিজে বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ওসি আসাদুজ্জামান জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করছে।

মামলার এজাহারে বলা হয়েছে, শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে অফিসকক্ষে থাকা অবস্থায় নিচ থেকে বিকট শব্দ শুনতে পান আসিফ আকবর। পরে নিচতলার পার্কিংয়ে গিয়ে নিজের গাড়ির পেছনের ডান পাশের দরজার কাচ ভাঙা দেখতে পান। এরপর অফিসে ফিরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখেন তিনি।

এজাহারে সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে বলা হয়েছে, মগবাজার থেকে ওয়্যারলেসগামী ফ্লাইওভারের নিচের সড়ক দিয়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে এক ব্যক্তি ‘বিশাল সেন্টার’–এর গাড়ি পার্কিং স্থানে যান। সেখানে তিনি আসিফ আকবরের গাড়ির পেছনের ডান পাশের দরজার কাচ লক্ষ্য করে গুলি ছুড়েন। পরে ওই ব্যক্তি অটোরিকশায় চড়ে দ্রত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, বিষয়টি পুলিশকে জানানোর পর হাতিরঝিল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুলির একটি অংশবিশেষ (খোসা) উদ্ধার করে। গুলিতে গাড়ির কাচ ভেঙে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলেও মামলায় উল্লেখ করেছেন আসিফ আকবর।

ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করা গেছে কি-না, জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন ভবন এবং জায়গা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে অপরাধীকে চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে এখনো উল্লেখ করার মতো অগ্রগতি হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category