• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
Headline
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

কাঁঠালিয়ায় সাংবাদিক লিয়াকত আলীর মায়ের কুলখানি ও দোয়া অনুষ্ঠিত

​ঝালকাঠি প্রতিনিধি / ২১ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার তারাবুনিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক মরহুম হাতেম আলি জমাদ্দারের স্ত্রী এবং দৈনিক আমার সংবাদ-এর কাঁঠালিয়া উপজেলা প্রতিনিধি ও প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী জমাদ্দারের মা মোসা. দিলারা বেগমের কুলখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​আজ রোববার (২৫ অক্টোবর) নিজ বাড়িতে জোহরের নামাযের পর এই দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এতিম শিক্ষার্থীসহ দূরদূরান্ত থেকে আগত অতিথিরা অংশগ্রহণ করেন। এ সময় পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ ও দরুদ পাঠের পর মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

​এর আগে, গত ১৯ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টায় হঠাৎ অসুস্থ হয়ে ইন্তেকাল করেন মোসা. দিলারা বেগম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।

​কুলখানি ও দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয়। মরহুমার পরিবার ও স্বজনদের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category