প্রতিষ্ঠার প্রায় দুই বছরের মাথায় কেন্দ্রিয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে শীর্ষস্থানীয় কয়েকটি পদে পরিবর্তন এনেছে চব্বিশের অভ্যুত্থানের ছাত্রনেতাদের নিয়ে গড়া দল। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে দলের ফেসবুক পোস্টে পুনর্গঠিত কমিটি প্রকাশ করা হয়েছে।পুনর্গঠিত কমিটিতে যুগ্ন আহ্বায়ক পদে রয়েছেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার প্রীতম দাশ। আর আগের কমিটির যুগ্ন সদস্য সচিব পদ থেকে পদন্নোতি পেয়ে পুনর্গঠিত কমিটিতে যুগ্ন আহ্বায়ক হয়েছেন গত নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচন করা প্রীতম।
প্রীতম দাশ মৌলভীবাজার প্রতিদিনকে বলেন, আমি নিষ্ঠার সাথে কাজ করেছি দলের জন্য। ২৪ এর গণ-অভ্যুত্থানের পর থেকে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছি। আমরা কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নেব।