• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সান্তাহারে সর্বজনীন রাধামাধব মন্দির পরিদর্শনে জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ২৫ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সার্বজনীন রাধামাধব মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে গতকাল সোমবার রাত সাড়ে  ১০টায় তিনি পরিদর্শন করেন।

​পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)   আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান এবং (আদমদীঘি-দুপচাঁচিয়া) সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম, সান্তাহার পুলিশ ফাঁড়ি ইনচার্জ কামরুজ্জামান, বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদ মাহফুজল হক টিকন, সান্তাহার ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, রাধামাধব মন্দিরের উপদেষ্টা শোভারানী সাহ, সভাপতি প্রদীপ কুমার সরকার, সাধারণ সম্পাদক রাজকুমার সাহ মিন্টু, বিপুল চন্দ্র সরকার, রবীন্দ্রনাথ সাহ, রামচন্দ্র প্রসাদ, রবীন্দ্রনাথ রায়, বাপ্পা, ফাহমিদ ও পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​পরিদর্শনকালে পুলিশ সুপার মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে ঘুরে দেখেন। পূজা উদযাপন শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসব মুখর রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন তিনি।

​ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পূজা উদযাপন কমিটি ও দর্শনার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category