• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Headline
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

পদত্যাগের ঘোষণা দিলেও আমি ভুল করিনি: ইশরাক

নিজস্ব প্রতিবেদক / ১৯ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ইশরাক হোসেন

পদত্যাগের ঘোষণা দিলেও আমি কোনো ভুল করিনি বলে জানিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সেদিন আমার ওয়ারী থানায় পূজামণ্ডপ পরিদর্শন কর্মসূচি ছিল। সেই কর্মসূচি আমি পরিদর্শন করার জন্য চলে যাই এবং পরবর্তীতে রাতে আমি জানতে পারি যে এরকম একটি ভিডিও সেটি ব্যাপক আকারে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে দেখানো হয়েছে, বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, বিভিন্ন ধরনের হেডলাইন দেওয়া হয়েছে—যেটি আমাকে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করেছে, আমার দলকে বিবৃত করেছে এবং আমাদের যে মূল উদ্দেশ্য যে মাদকে আমরা যে নির্মূল করতে চাই, সেখান থেকে পুরা দৃষ্টিটাই ভিন্ন খাতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যখন আমি সেখানে যাই, আমি আত্মনিরাপদ আমার নিজের নিরাপত্তার জন্য আমি কিছুক্ষণের জন্য আমার অস্ত্রটি ধরেছিলাম যেন আমি নিজেকে প্রটেক্ট করতে পারি।

কিন্তু পরবর্তীকালে দেখা গেল ওই একটা ছবি দিয়েই বেশ কিছু আমাদের প্রতিপয় মহল এবং সোশ্যাল মিডিয়ার কিছু ব্যক্তিত্ব, কিছু মেইনস্ট্রিমিডিয়া তারা নানা ধরনের ন্যারেটিভ তৈরি করে প্রতি নিয়ত প্রতি এক ঘণ্টা দুই ঘণ্টা পর পর তারা বিভিন্ন ধরনের খবর প্রকাশ করতে শুরু করে।

তিনি বলেন, একদিন, দুইদিন, তিনদিন পার হয়ে যায় এবং আপনারা জানেন যে ওই দিন আমাদের প্রধানমন্ত্রী মিরপুরে আটটি স্পট পরিদর্শন করেছিলেন, যা অত্যন্ত প্রশংসনীয় কাজ এবং সারাদেশের মানুষ প্রশংসা করেছে। কিন্তু এই ঘটনাটিকে যেভাবে উপস্থাপন করল দেশের মিডিয়াগুলো, তাতে করে সেই সমস্ত কিছুই ধামাচাপা পড়ে যায়।

এই অবস্থায় আমি আমাদের আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে আলাপ-আলোচনা করি এবং আমি ওনাকে বলি যে- প্রধানমন্ত্রী আপনি যে কাজগুলো করে চলেছেন, এখানে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে—বাই দ্য ওয়ে, আমি কিন্তু সব গণমাধ্যমের যারা কর্তাব্যক্তিরা রয়েছে, তাদের সঙ্গে অনুরোধ করে আমার বিষয়টি জানানোর চেষ্টা করেছি যে, আসলে আমি কি কারণে গিয়েছি।

সেখানে কোনো জমি দখল করতে যাই নাই, চাঁদা উঠাইতে যাই নাই—মাদককে চিরতরে যুদ্ধ বন্ধ করতে চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category