• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

মঙ্গলবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত

চট্টগ্রাম ব্যুরো / ৫৫ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ছবি: সংগৃহীত
পূজামণ্ডপ ও দলীয় সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী # দুই কর্মসূচিতে থাকবেন জামায়াত আমির
আগামীকাল ম্ঙ্গলবার চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। দুটি করে পৃথক কর্মসূচিতে অংশ নিতে একই দিনে তারা বন্দরনগরীতে আসছেন। পুলিশ ও এসআরবি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমণকে ঘিরে চট্টগ্রাম নগর ও জেলাজুড়ে চার স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২০ হাজারের বেশি সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, গুজব ও নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। পাশাপাশি বিরোধী দলীয় নেতাকে পুলিশ প্রটোকলসহ সার্বিক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী মঙ্গলবার বিকেল পাঁচটায় সামরিক বিমানে রাজশাহী থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছাবেন। সন্ধ্যা ৬টা মধ্যে তিনি আন্দরকিল্লার জেএম সেন হল পূজামন্ডপে পৌঁছবেন। পৌনে সাতটা পর্যন্ত সেখানে থাকবেন তিনি। এসময় সনাতন ধর্মালম্বীদের সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময় করবেন এবং তাদের দাবি-দাওয়া শুনবেন। পরে সাতটায় কাজির দেউড়িতে পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু তে চট্টগ্রাম উত্তর জেলা, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে একটি সাংগঠনিক সভায় যোগ দেবেন।

বিএনপি নেতারা জানান, রেডিসনের সভায় অংশগ্রহণকারীদের তালিকা তৈরির কাজ শেষ হয়েছে। এই সভায় পাঁচশো জন নেতাকর্শী অংশ নেবেন। অংশগ্রহণকারীর সংখ্যা গত ৮ আগস্টের সভার তুলনায় কম রাখা হয়েছে। তারা আরও জানান, এবারের সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীকে জেতাতে ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে পারেন। এছাড়াও কিছু নির্দিষ্ট এজেন্ডায় প্রধানমন্ত্রী দলীয় নেতাদের সঙ্গে আলাপ করবেন বলে জানা গেছে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে সনাতন ধর্মালম্বীদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এবারই প্রথম দেশের কোনো প্রধানমন্ত্রী দুর্গাপূজায় শুভেচ্ছা জানাতে চট্টগ্রামে আসছেন। তার আগমন ঘিরে দলীয় নেতাকর্মীরাও উচ্ছসিত। নগরের লালখান বাজার থেকে আন্দরকিল্লা সড়কগুলো নতুন রঙে সেজেছে। একই সঙ্গে অন্যান্য সাজসজ্জার কাজও শেষ করেছে সিটি কর্পোরেশন।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পালন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের সনাতন ধর্মালম্বীদের দূর্গাপূজার শুভেচ্ছা জানাতে চট্টগ্রামে আসছেন। তার আগমনপূজায় বাড়তি আনন্দ যোগ করেছে। আমরা তাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছি।

অপরদিকে নগর জামায়াত নেতারা জানান, জামায়াতে ইসলামীর আমীর ও সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় চট্টগ্রাম পৌঁছাবেন। তিনি সকাল ৯টায় ঢাকা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর তিনি নগরের চকবাজারের সাফা অর্কিড কনভেনশন হলে উত্তর জেলা জামায়াত আয়োজিত ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে যোগ দেবেন।

সেখানে আসন্ন নির্বাচনসহ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখবেন তিনি। পরে ১২টার মধ্যে জিইসি কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত সাবেক সাথী ও সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ডা. শফিকুর রহমান। সম্মেলন শেষে বিকেলে তার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, প্রধানমন্ত্রী রাজশাহী থেকে সরাসরি সামরিক বিমানে চট্টগ্রামে আসবেন বিকাল ৫টায়। ৪৫ মিনিট জেএম সেন হল পূজামন্ডপে থাকবেন তিনি। এরপর সাংগঠনিক সভায় অংশ নেবেন। সেখানে পাঁচশো নেতাকর্মী অংশগ্রহণের সুযোগ পাবেন।

প্রধানমন্ত্রী যে বার্তা দিতে চাচ্ছেন তা হলো, কোন কর্মী বা নেতা শৃঙ্খলা ভঙ্গ করলে দলে তার ঠাঁই হবে না। শৃঙ্খলার সঙ্গে দলীয় কমান্ড মেনে সংগঠন করতে হবে। সেইসাথে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি গুরুত্ব পাবে সভায়। তিনি বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে আমরা প্রস্তুতি শেষ করেছি।

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, সম্প্রীতিই আমাদের সবচেয়ে বড় শক্তি। আর সেই সম্প্রীতি রক্ষায় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ চট্টগ্রামে আসছেন। গেল ১২ ফেব্রুয়ারি দ্বিধাহীন চিত্তে সনাতন ধর্মালম্বী ভাই-বোনেরা আমাদের জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ভোট দিয়েছেন। সেই আস্থার মর্যাদা রাখতে তিনি নিজ উদ্যোগে চট্টগ্রামের পূজায় আসছেন।

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলা্উদ্দিন সিকদার বলেন, সকালে বিমান যোগ বিরোধী দলীয় নেতা চট্টগ্রামে আসবেন। প্রথমে উত্তর জেলার ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত একটি দায়িত্বশীল সম্মেলনে তিনি যোগ দেবেন। বিকেলে তিনি ঢাকায় ফিরে যাবেন।

চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী বলেন, শিবিরের সাবেক সাথী ও সদস্যদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করেছে নগর জামায়াত। সেখানে প্রধান অতিথি হিসেবে আমীর যোগ দেবেন। দুটি কর্মসূচী ছাড়া আর কোন কর্মসূচী নেই। বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category