• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সীমান্তে স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি / ২৩ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

  • চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ৬টি স্বর্ণের বারসহ মো. দবির উদ্দিন (৫৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি)। জব্দকৃত স্বর্ণের বারগুলো অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিপুর একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।

অভিযানকারী দল সীমান্তের মেইন পিলার থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর এলাকার একটি কবরস্থানের পাশ থেকে সন্দেহভাজন মো. দবির উদ্দিনকে আটক করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামাল ৬টি স্বর্ণের বার। আনুমানিক বাজারমূল্য: ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা।

আটককৃত মো. দবির উদ্দিন (৫৫) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থনার মৃত দলিল মিয়ার ছেলে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান গণমাধ্যমকে জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান, মাদক এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সব সময় কঠোর অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category