• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Headline
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

এএফসির পুরস্কারে দুই বিভাগে মনোনয়ন পেল বাফুফে

ক্রীড়া প্রতিবেদক / ৩০ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ছবি: বাফুফে

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বার্ষিক পুরস্কার ‘এএফসি অ্যাওয়ার্ডস ব্যাংকক ২০২৬’ এ দুটি বিভাগে মনোনয়ন পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এএফসি মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার (রুবি) এবং এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুটস ফুটবল (সিলভার) বিভাগে মনোনীত হয়েছে বাফুফে।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুক্রবার এএফসি পুরস্কারের মনোনীতদের তালিকা প্রকাশ করে। ফুটবলে এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কারগুলো প্রদান করা করা হবে আগামী ২৯ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে।

এএফসি মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার (রুবি) বিভাগে বাংলাদেশের সঙ্গে মনোনয়ন পেয়েছে গুয়াম ফুটবল অ্যাসোসিয়েশন ও লাওস ফুটবল ফেডারেশন।

এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুটস ফুটবল (সিলভার) বিভাগে বাফুফের সঙ্গে মনোনীত হয়েছে গুয়াম ফুটবল অ্যাসোসিয়েশন ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।

এশিয়াজুড়ে ফুটবলের উন্নয়ন, তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার এবং সদস্য সংস্থাগুলোর কার্যক্রমকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এএফসি বিভিন্ন বিভাগে এই পুরস্কার প্রদান করে থাকে।

এএফসি অ্যাওয়ার্ডস ব্যাংকক ২০২৬-এর ৩০তম আসরে মোট ১৯টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানটি ২৯ নভেম্বর স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে এবং এএফসির ইউটিউব চ্যানেলসহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category