• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
Headline
ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল। ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ

সান্তাহারে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সার্কেলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের উদ্যোগে ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠানে আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে সান্তাহার রেলওয়ে ওয়াহেদ বক্স মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস শুকুর আলীর সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত পূর্ণ মিলনী আলোচনা সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সহকারি কমানন্ডড্যন্ট ওসমান গুনি মন্ডল, শাহ জামাল আলী শেখ, আব্দুস সাত্তার, আবু হেনা শাহ আলম, চিফ ইন্সপেক্টর শাহাদাত হোসেন, ইমদাদুল হক, অবসরপ্রাপ্ত সিপাহী আনিছুর রহমান, সান্তাহার রেলওয়ে কর্মরত নিরাপত্তার বাহিনীর পরিদর্শক নূর-এ নবী, এএসআই মতিউর রহমান মতি, কামরুজ্জামান, নাহিদ, শফিকুল প্রমূখ। অবসরে যাওয়া শতাধিক কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে সভায় চাকরি জীবনের স্মৃতিচারণ এবং আগামী দিনে বিশাল পরিসরে পূর্ণমিলনী করার আলোচনা করা হয়। আলোচনা শেষে প্রয়াত সহকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে। উল্লেখ্য, ২০২০ সাল থেকে অবসরপ্রাপ্তদের এই মিলন মেলার আয়োজন শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category