• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

পুলিশের অভিযান ১০ জেলায় ৭৯৪ কিশোর গ্যাং সদস্য আটক

চট্টগ্রাম ব্যুরো / ২৫ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

  • দেশের ১০ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৭৯৪ জনের মধ্যে ৬১৬ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৭৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গত রোববার থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, কিশোর গ্যাংবিরোধী অভিযানে চট্টগ্রামে ৮৯ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া কুমিল্লায় ৩৬২, নোয়াখালীতে ১৩৭, লক্ষ্মীপুরে ১২৮, কক্সবাজারে ১৮, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬, চাঁদপুরে ১৭, ফেনীতে ৫, রাঙামাটিতে ১০ এবং খাগড়াছড়িতে ১২ জনকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৯৫, আগের মামলায় ৬২, পুলিশ আইনের ৩৪ ধারায় ২৮, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৮ এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩২ জন রয়েছেন। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানায় ১২১, সাজা পরোয়ানায় ২৪, মাদক মামলায় ৭১ এবং নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক কারবারি হিসেবে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে সরাসরি গ্রেপ্তার করা হয়েছে ১১৮ জনকে।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৮ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় এবং ৩৯টি মাদক মামলা করা হয়েছে। অভিযানে ৭ হাজার ২৩৭ পিস ইয়াবা, ১ কেজি ৩০ গ্রাম গাঁজা, ১১৩ লিটার চোলাই মদ, ১০০টি ট্যাডেন্টাডল ট্যাবলেট, ৪৬ বোতল বিদেশি মদ, ১২ বোতল রয়্যাল স্ট্যাগ ডিলাক্স হুইস্কি, ২৪ ক্যান কিংফিশার স্ট্রং বিয়ার এবং ২৪ ক্যান হি-ম্যান স্ট্রং বিয়ার উদ্ধার করা হয়েছে।

এ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কুমিল্লায় চারজন, নোয়াখালীতে একজন, রাঙামাটিতে দুজন এবং খাগড়াছড়িতে একজন রয়েছেন। জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category