• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

রাণীনগরে ইউপি চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী রাসেলের গণসংযোগ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: / ২২৩ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলার ৮নম্বর মিরাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হাজী মো. রাসেল সরকার দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেছেন। রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মিরাট ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি।

বিকেলে কৌনজ বাজার থেকে গণসংযোগ শুরু করেন। এরপর হরিশপুর হয়ে আতাইকুলা ও পাগলির মোড়ে লিফলেট বিতরণের মধ্য দিয়ে তিনি গণসংযোগ করেন। এ সময় মনোনয়ন প্রত্যাশী হাজী মো. রাসেল সরকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে কুশল বিনিময় করে দোয়া ও সমর্থন চান।

রাসেল সরকার রাণীনগর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক। তিনি মিরাট পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

গণসংযোগকালে মনোনয়ন প্রত্যাশী হাজী মো. রাসেল সরকার বলেন, মিরাট ইউনিয়ন একটি অবহেলিত ইউনিয়ন। এই ইউনিয়নের গরীব অসহায় মানুষের সুখে দুঃখে পাশে থেকে তাদের সেবা করা এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকা গড়াই আমার মূল লক্ষ্য। তিনি বলেন, আসন্ন ইউপি নির্বাচনে মিরাট ইউপি চেয়ারম্যান পদে আমি বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। আশা করছি আমি দলীয় মনোনয়ন পাবো।

তিনি আরও বলেন, বিগত সময়ে এই ইউনিয়নে তেমন কোন উন্নয়নমূলক কাজ হয়নি। এলাকার জনগণ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে এলাকার রাস্তা ঘাটসহ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবো।

গণসংযোগে উপস্থিত ছিলেন, মিরাট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মতিয়ার হোসেন, সহ-সভাপতি আমিনুল ইসলাম বাবু, সদস্য মাহফুজুল হক খোকন, ইউনিয়ন তাঁতীদের সভাপতি নুর ইসলাম টুকু, ৯নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোতালেব হোসেন, ৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আহাদ আলী গোল্লা, ৮নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক মোফাজ্জল হোসেন মোফা, ৯নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক বেলাল হোসেন, ৮নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ৭নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সামছুর রহমান, ৬নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মিঠন, সম্পাদক মানিউর, সাংগঠনিক সোহানুরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category