• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
Headline
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন

নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ২৬ ঝুটের গোডাউন

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি / ২৪ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ২৬টি ঝুটের গোডাউন পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।সোমবার (১২ অক্টোবর) রাত ২টার দিকে ফতুল্লার কাইয়ুমপুর বিলাসনগর এলাকার কাইসাবাড়ি মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, কাইসাবাড়ি মাঠ এলাকায় আনোয়ার, ইসমাইল, জুয়েল ও মুন্নাসহ কয়েকজনের মালিকানাধীন ঝুটের গোডাউনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৩০ হাজার বর্গফুট জায়গাজুড়ে থাকা ২৬টি গোডাউন ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে শিবু মার্কেট ফায়ার স্টেশনের ২টি, নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের ২টি, হাজীগঞ্জ ফায়ার স্টেশনের ২টি এবং উপসহকারী পরিচালকের একটি ইউনিটসহ মোট ৭টি ইউনিট অংশ নেয়।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিনের নেতৃত্বে রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সকাল ৭টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের হিসাবে, অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে আগুন নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রায় এক কোটি টাকার মালামাল রক্ষা করা গেছে।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঝুটের গোডাউনগুলোতে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category