• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
Headline
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন

মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত

মৌলভীবাজার প্রতিনিধি / ১২০ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর স্বাক্ষরে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ডা. সিনথিয়া তাসমিনকে তাঁর বর্তমান কর্মস্থল শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলি করে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করা হলো। প্রজ্ঞাপন জারির পাঁচ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্বভার হস্তান্তর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ষষ্ঠ কর্মদিবস থেকে তাঁকে সরাসরি অবমুক্ত বলে গণ্য করা হবে।
এদিকে তাঁর স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত হবার বিষয়টি ছড়িয়ে শ্রীমঙ্গলে পড়লে অসংখ্য মানুষ অধিদপ্তরের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। শ্রীমঙ্গলে যোগদানের পর থেকেই ডা. সিনথিয়া তাসমিনের বিরুদ্ধে দাপ্তরিক ক্ষমতার অপব্যবহার, সরকারি যানবাহন ব্যবহারে অনিয়ম, রোগীদের সাথে খারাপ আচরণ, কর্মস্থলে অনুপস্থিতিসহ বিভিন্ন অভিযোগ উঠে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয় সচেতন মহল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীরা। পরবর্তীতে গত ৫ অক্টোবর চিকিৎসাসেবার বেহাল দশা, সরকারি গাড়ি অপব্যবহার, চাকরি শৃঙ্খলা পরিপন্থী আচরণ, হাসপাতালে অনিয়মিত উপস্থিতি, দাপ্তরিক কাজে গাফলাতির অভিযোগ এনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তার বিরদ্ধে মানববন্ধনের ডাক দেন শ্রীমঙ্গলের সচেতন নাগরিক সমাজ। এর আগের দিন জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে মানববন্ধন স্থগিত করা হয়। পরে রোববার (১১ অক্টোবর) তাকে স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উল্লেখ্য যে, ডা. সিনথিয়া তাসমিন শ্রীমঙ্গলে যোগদানের আগে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে ক্ষমতার দাপট দেখিয়ে নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ উঠে। ২০২৪ সালের ২৮ আগস্ট বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেড় শতাধিক চিকিৎসক-কর্মী সিভিল সার্জন বরাবর লিখিতও অভিযোগ করেন। লিখিত অভিযোগে তারা উল্লেখ করেন, ডা. সিনথিয়া তাসমিন ছাত্রলীগের নেতাকর্মীকে দিয়ে হাসপাতাল কর্মীদের অপদস্থ করাতেন। করোনার সময় হাসপাতালের স্টাফ ও বিভিন্ন বিদ্যালয়ের চিকিৎসক মিলিয়ে ৭০-৭৫ জন দায়িত্ব পালন করেন। তারাও যথাযোগ্য সম্মানি পাননি। তাদের নামের বরাদ্দ টাকার জন্য রেজিস্ট্রারে সই রেখে কাউকে অর্ধেক, কাউকে এক-তৃতীয়াংশ টাকা ধরিয়ে দিয়েছেন। প্রতিবাদ করলে ছাত্রলীগ নেতাদের দিয়ে শাসিয়েছেন। বিষয়গুলো নিয়ে বেশ কয়েকটি জাতীয় দৈনিকে সে সময়ে সংবাদ প্রচার হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category