• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
Headline
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন

শ্রীমঙ্গলে ব্যবসায়ী পরিমল পালের বিরুদ্ধে তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি / ৯৫ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের চৌমুহনা এলাকায় কিস্তিতে সহজ শর্তে মোবাইল ফোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে পরিমল নামে এক স্থানীয় ব্যবসায়ী আটক হয়েছেন। ঘটনার পর থেকে এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় শ্রীমঙ্গল পৌর শহরের চৌমুহনা এলাকার ‘টি টাউন গেস্ট হাউজে’ এ ঘটনা ঘটে। আটক পরিমল পাল উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও এলাকার বাসিন্দা এবং শহরের মক্কা মার্কেটের ‘গীতা টেলিকম’-এর মালিক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, পরিমল দীর্ঘদিন ধরে সহজ শর্তে ও কিস্তিতে মোবাইল ফোন বিক্রির প্রলোভন দেখিয়ে অসচ্ছল তরুণীদের ফাঁদে ফেলে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
স্থানীয় সচেতন নাগরিক ও যুবসমাজের প্রতিনিধিরা ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “কোনো ধরনের প্রভাব, অর্থ বা সামাজিক পরিচয়ের তোয়াক্কা না করে ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। কোনো অপরাধী যেন পার পেয়ে না যায় এবং অভিযোগ সত্য প্রমাণিত হলে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” ঘটনার পরপরই স্থানীয় একদল মধ্যস্থতাকারী অর্থের বিনিময়ে বিষয়টি মীমাংসা করে অভিযুক্তকে ছেড়ে দেয় বলে অভিযোগ উঠেছে।
এদিকে, ঘটনার শিকার তরুণীর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। লোকলজ্জার ভয় ও নিরাপত্তার স্বার্থে তার পরিবারও এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। অন্যদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত পরিমল পাল আত্মগোপনে থাকায় তার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। ভুক্তভোগী পরিবার বা অন্য কেউ অভিযোগ দিলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category