কালিয়া উপজেলা ও পৌর কৃষক দলের আয়োজনে ১০ অক্টোবর বিকাল ৪ টায় কালিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত মারোয়ারা ভবনে বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দলের আয়োজনে কালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার কৃষক দলের নেতা কর্মিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কালিয়া পৌর কৃষক দলের সাবেক আহবায়ক শেখ গোলাম রসুল মান্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
মোঃ হেমায়েত হোসেন ফারুক আহবায়ক নড়াইল জেলা কৃষক দল। মোঃ শোয়েব মিনা সদস্য সচিব জেলা কৃষক দল, কালিয়া পৌর বি এন পি র সিনিয়র সহসভাপতি আবু রেজা ই রাব্বি কামাল, সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান রুবেল, মোঃ মেজবা উদ্দিন পারভেজ আহবায়ক লোহাগড়া উপজেলা কৃষক দল,মোঃ মাহাব্বুর রহমান সদস্য সচিব লোহাগড়া উপজেলা কৃষক দল, কৃষক নেতা মোল্লা রফিকুল ইসলাম, কালিয়া পৌর যুবদলের সদস্য সচিব জাহিদ হাসান টিটো, ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি, ফরাদ বিশ্বাস,
মতবিনিময় সভায় সকলেই জোর দিয়ে তাদের মত প্রকাশে বলেন, দেশ নায়ক তারেক রহমানের হাত কে শক্তি শালী ও দেশ পরিচালনায় সহযোগিতা করতে কৃষকদলের অগ্রনি ভূমিকা পালন করতে হবে। বিগত জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কৃষি কার্ড সঠিক তথ্যের ভিত্তিতে বিতরণ করা সহ কৃষকদের মাঝে সরকারি প্রমোদনার সার বীজ বিতরণে নজর দারি বাড়াতে হবে, এবং আগামী দিনের সঠিক নেতৃত্ব দিতে ত্যাগী ও বলিষ্ঠ নেতৃত্বদান কারিদের মূল্যায়ন করে কমিটি গঠন করতে হবে।