• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই : সমাজকল্যাণমন্ত্রী

হিলি (দিনাজপুর) প্রতিনিধি / ৪০ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

হাকিমপুরে ‘মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী। ছবি : সময়ের আলো
তরুণ ও যুবসমাজকে মাদক এবং মোবাইলে জুয়া খেলা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে দিনাজপুরের হাকিমপুরে ‘মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, তরুণ-যুবকদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। তাদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে বর্তমান সরকার দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম এবং ইউনিয়ন পর্যায়ে একটি করে খেলার মাঠ তৈরির কাজ শুরু করেছে।
হাকিমপুর হিলি পৌর বিএনপির আয়োজনে হাকিমপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পৌরসভার ৯ নম্বর ও ৪ নম্বর ওয়ার্ডের দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় টাইব্রেকারে ৪-৩ গোলে ৪ নম্বর ওয়ার্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৯ নম্বর ওয়ার্ড।
টুর্নামেন্টের আয়োজক ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল হোসেন জানান, চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।
হাকিমপুর হিলি পৌর বিএনপির সভাপতি আলহাজ মোতালেব খান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, সাংগঠনিক সম্পাদক মো. হযরত আলী সরদার, পৌর বিএনপির সহসভাপতি মো. ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category