• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

মিরসরাইয়ে বিদেশি মদসহ ৩ মাদক কারবারি আটক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি / ৫০ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বিদেশি মদসহ ৩ মাদক কারবারি আটক। ছবি : বর্তমান বাংলাদেশ
চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৩০ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রামের সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বারইয়ারহাট বাজারের উত্তর পাশে খান সিটি সেন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন,খাগড়াছড়ির রামগড় থানার নাকাপা এলাকার নুর আলম (৩৩), শেখ ফরিদ (৩৬) এবং ফেনী সদর থানার মটুয়া এলাকার শফিউল আলম ভুঁইয়া (৩৪)।
এসআরবি-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়িতে থাকা তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে পিকআপের পেছনে থাকা ছয়টি প্লাস্টিকের বস্তা থেকে ১৩০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে বিদেশি মদ সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করে আসছিল বলে জানা গেছে।
এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩০ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যানটিও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category