• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Headline
সমাবেশে বাম নেতারা মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন বিমানের প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ঝালকাঠিতে জামায়াতে ইসলামী পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ অবিস্ফোরিত ১৩টি উদ্ধার রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪ কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ফ্রেন্ড সার্কেল একতা ক্লাব নড়াইল জেলার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গিগালজি আয়োজিত টেকনোপ্রিনিউরশিপ ব্যাচ ২-এ চ্যাম্পিয়ন ‘টিম আশা’ ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল।

বছরজুড়েই বৃক্ষরোপণ কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে: পরিবেশমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি / ৩৯ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

  • চলতি বছর পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বছরজুড়েই বৃক্ষরোপণ কার্যক্রম চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ নগরের বাঁশবাড়ি কলোনি পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের মাটি ও আবহাওয়ার উপযোগী ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যেসব এলাকায় ইউক্যালিপটাসের পরিবর্তে অন্য প্রজাতির গাছ লাগানো হচ্ছে, সেখানে বিকল্প গাছ রোপণ করা হচ্ছে। পাশাপাশি স্থানীয়ভাবে উপযোগী ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ গাছের চারা উৎপাদন করে সংশ্লিষ্ট এলাকায় লাগানোর পরিকল্পনা রয়েছে।

আবদুল আউয়াল মিন্টু বলেন, মানুষের বসবাসের জায়গাগুলো পরিষ্কার রাখা, গাছ লাগানো এবং পরিবেশের প্রতি মানুষের মানসিক সংযোগ বাড়ানো জরুরি। দেশের প্রতিটি এলাকার মানুষকে নিজ নিজ পরিবেশ সুন্দর রাখতে উদ্বুদ্ধ করা প্রয়োজন।

বাঁশবাড়ি কলোনির পরিবেশ ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তাঁকে কলোনিটির একটি ছবি পাঠিয়েছেন। ছোট একটি রাস্তা ও এর আশপাশের পরিবেশ সুন্দর করে রাখার উদ্যোগ তাঁকে অভিভূত করেছে।

তিনি বলেন, বাঁশবাড়ি কলোনির উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তিনি কথা বলেছেন। অন্য এলাকার মানুষকেও নিজেদের আবাসিক এলাকা পরিষ্কার রাখা এবং গাছ ও ফুল লাগাতে উদ্বুদ্ধ করা যায় কি না, তা নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। এ জন্য বিভিন্ন শহরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে কলোনিটির ছবি অন্যদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পরিদর্শনকালে ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান এবং বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category