• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

আইটি কোম্পানির আড়ালে এনআইডি তথ্য বিক্রি: এসআরবি’র হাতে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক / ৫৭ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

আইটি কোম্পানির আড়ালে নাগরিকদের এনআইডি তথ্য, লাইভ লোকেশন, কললিস্ট ও ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ধানমণ্ডি-২ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবকের নাম ফজলে রাব্বি খান (২৭)। তিনি কদমতলী থানাধীন মেরাজনগর বি ব্লকের বাসিন্দা মোক্তার আহমেদ এর ছেলে। অনলাইনে ‘Tech Defenders Hub’ নামে একটি আইটি কোম্পানি পরিচালনা করতেন বলে জানা যায়।

এসআরবি জানায়, টেক ডিফেন্ডারস হাব নামের আইটি কোম্পানি থেকে সাইবার সিকিউরিটি নিয়ে কোর্স বিক্রি করলেও মূলত তার আড়ালে ফজলে রাব্বি নাগরিকদের ব্যক্তিগত তথ্য কেনাবেচার চক্রের সাথে জড়িত। বিভিন্ন নারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস করার ভয় দেখিয়ে তাদের ব্ল্যাকমেইল করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এসআরবি-২ এর কমান্ড অফিসার (সিও) নয়মুল হাসান বলেন, সম্প্রতি অনলাইনে নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনায় অপরাধীদের ধরতে এসআরবি সক্রিয় রয়েছে। ইতোমধ্যে আমরা ৫ জনকে আটক করেছি। আজকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাব্বি নামের একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এই চক্রের গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, তাদেরকেও আইনের আওতায় আনার লক্ষ্যে আমরা কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category