• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

ঝালকাঠিতে নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

​ঝালকাঠি প্রতিনিধি / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ঝালকাঠিতে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ‘নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতা’য় বিজয়ী হয়ে পরিবারকে গর্বিত করেছে দুই বোন মাহিয়া মাহসানাত ও মোহসিনা মাহজাবিন নিরা। গত বুধবার (০৭ অক্টোবর) জেলা পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

​প্রতিযোগিতায় অভিনয় বিভাগে (জেলা পর্যায়) প্রথম স্থান অর্জন করেছে বড় বোন মোহসিনা মাহজাবিন নিরা। সে কাঠালিয়া পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে, নজরুল সংগীত বিভাগে (জেলা পর্যায়) তৃতীয় স্থান অর্জন করেছে ছোট বোন মাহিয়া মাহসানাত। মাহিয়া ৪৩ নম্বর পশ্চিম আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

​মেয়েদের এই কৃতিত্বে উচ্ছ্বসিত তাদের মা-বাবা। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তারা বলেন, “মা-বাবা হিসেবে আমাদের এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। পরম করুণাময়ের কাছে ওদের জন্য অশেষ শুকরিয়া। আমাদের দুই সন্তান যেন ভবিষ্যতে ভালো মানুষ হওয়ার পাশাপাশি সংস্কৃতি ও শিক্ষার আলোয় নিজেদের সমৃদ্ধ করতে পারে, তাই সকলের কাছে দোয়া চাই।”

মো. আমিনুল ইসলাম
ঝালকাঠি প্রতিনিধি
০১৭১১১১২৪২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category