• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

শৌলজালিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

​ঝালকাঠি প্রতিনিধি / ৮৪ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

​ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া বাজারে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবার) বিকেলে শৌলজালিয়া ইউনিয়ন ওলামা দলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ও দোয়া মোনাজাত—এই তিন পর্বে বিভক্ত ছিল।

​মাওলানা মোহাম্মদ মাসুদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মোহাম্মদ নেয়ামত উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শৌলজালিয়া ইউনিয়ন ওলামা দল নেতা মাওলানা আব্দুর রহিম।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের সদস্য সচিব
​মাওলানা ইসমাইল, শৌলজালিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো.
​সোহাগ মল্লিক।

​আলোচনা সভায় বক্তারা ওলামা দলের দীর্ঘ ইতিহাস ও রাজনৈতিক ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা জাতীয়তাবাদী শক্তির ঐক্য বজায় রাখার ওপর জোর দেন। আলোচনা পর্ব শেষে একটি শোভাযাত্রা (র‌্যালি) কচুয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরিশেষে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category