• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

শনিবার দেশে আসছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক / ১৮ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তৌফিক ইমরোজ খালিদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ শনিবার যুক্তরাজ্য থেকে দেশে পৌঁছাবে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডন থেকে তার কফিন দেশের উদ্দেশে পাঠানো হবে। শনিবার সকালে ফ্লাইটটি দেশে পৌঁছাবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার লন্ডনের ব্রিক লেইন জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মসজিদ প্রাঙ্গণে তার মরদেহ রাখা হবে শ্রদ্ধা নিবেদনের জন্য। জোহরের নামাজের পর সেখানে এক দফা জানাজা হবে।

২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কাজ করেছেন তৌফিক ইমরোজ খালিদী। ব্রিক লেইন জামে মসজিদের এ জানাজায় অংশ নেবেনতার সাবেক সহকর্মী এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা।

মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা ও দাফনের বিস্তারিত কর্মসূচি পরিবারের পক্ষ থেকে জানানো হবে।

ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা তৌফিক ইমরোজ খালিদী গত বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category