• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

মৌলভীবাজার জেলা পরিষদে হুমকির অভিযোগ, প্রশাসকের দাবি ‘ভিত্তিহীন’

মৌলভীবাজার প্রতিনিধি / ১৭০ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজার জেলা পরিষদ ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগকে কেন্দ্র করে জেলা পরিষদ প্রশাসন, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং স্থানীয় এক ঠিকাদারের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে জেলা পরিষদ ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এমন একটি খবর ছড়িয়ে পড়ে। তবে বিষয়টিকে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ বলে দাবি করেছেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান।
এদিকে, বিল সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে সম্প্রতি জেলা পরিষদের শীর্ষ কর্মকর্তা ও স্থানীয় ঠিকাদারদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
একই ঘটনায় জেলা পরিষদ প্রশাসকের বক্তব্য এবং প্রধান নির্বাহী কর্মকর্তার বক্তব্যে ভিন্নতা দেখা দেওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শামীমা খন্দকারের বক্তব্যে ভিন্ন তথ্য উঠে এসেছে। তাঁর দাবি, বিল পরিশোধকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় ঠিকাদার ও বিএনপি নেতা তোফায়েল আহমদ তুয়েল তাকে এবং জেলা পরিষদকে বোমা হামলার হুমকি দিয়েছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইও শামীমা খন্দকার জানান, জেলা পরিষদের বর্তমান প্রশাসক দায়িত্ব নেওয়ার পূর্ববর্তী সময়ে ঠিকাদার তোফায়েল আহমদ তুয়েল এই বোমা হামলার হুমকি দিয়েছিলেন। তবে অতীতে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সাধারণ ডায়েরি (জিডি) কেন করা হয়নি এমন যৌক্তিক প্রশ্নের মুখোমুখি হলে তিনি এড়িয়ে গিয়ে প্রতিবেদককে সরাসরি অফিসে এসে কথা বলার অনুরোধ জানান।
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ঠিকাদার তোফায়েল আহমদ তুয়েল। তিনি বলেন, “আমি এ ধরনের কোনো কথা বলিনি। জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের কাছে খোঁজ নিলেই বিষয়টি স্পষ্ট হবে।” তিনি এ ঘটনাকে বিভ্রান্তিকর প্রচারণা বলেও দাবি করেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে প্রশাসক মিজানুর রহমান মিজান বলেন, “জেলা পরিষদ একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির যে কথা প্রচার করা হচ্ছে, তা সঠিক নয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category