• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Headline
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ইয়েমেনের তাইজ প্রদেশের পশ্চিমে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। হুথি বিদ্রোহীদের সঙ্গে তীব্র লড়াইয়ের পর শহরটি দখলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকারপন্থী বাহিনী।
সরকারপন্থী সাবা নিউজ এজেন্সির এক সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

সূত্রটি জানায়, মোখা শহরের আশপাশের কয়েকটি এলাকায় সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। এতে হুথিদের বেশ কয়েকজন যোদ্ধা হতাহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

ইয়েমেনের সরকারি বাহিনীর মিডিয়া সেন্টারও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোখা নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি জানিয়েছে। তাদের দাবি, লড়াইয়ের পর হুথিদের সরিয়ে শহরটির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে।

গত মাসে হুথি বিদ্রোহীরা মোখা দখলে নিয়েছিল। ফলে শহরটির নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। সৌদি আরব-সমর্থিত ইয়েমেন সরকার ও হুথিদের দীর্ঘদিনের সংঘাতের মধ্যে মোখা গুরুত্বপূর্ণ একটি সামরিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে।

লোহিত সাগরের তীরে অবস্থিত মোখা শহরটি বাব আল-মান্দেব প্রণালি থেকে প্রায় ৭৫ কিলোমিটার উত্তরে। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলের এই জলপথ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‘গেট অব টিয়ার্স’ নামে পরিচিত বাব আল-মান্দেব প্রণালি দিয়ে এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে বিপুল পরিমাণ পণ্য ও জ্বালানি পরিবহন হয়। সুয়েজ খালের মাধ্যমে এশিয়া ও উপসাগরীয় অঞ্চল থেকে ইউরোপমুখী বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথও এটি।

ফলে মোখা শহরের নিয়ন্ত্রণ শুধু ইয়েমেনের চলমান সংঘাতের ক্ষেত্রেই নয়, লোহিত সাগরকেন্দ্রিক আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যের দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category